মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলাজুরে জোরকদমে চলছে প্রস্তুতি। সাদা নীল রঙের কাপড় দিয়ে চলছে মঞ্চ তৈরির কাজ। মঙ্গলবার মালদা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সভা করবেন তিনি। সেই সভা মঞ্চ থেকে সাত হাজার উপভোক্তাকে সরকারি নানান অনুদান তুলে দিবেন মুখ্যমন্ত্রী।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে মালদায় সাতশো কোটি টাকার শিলান্যাস ও তিনশো কোটি টাকার উদ্ধোধন করবেন তিনি। হরিশ্চন্দ্রপুরের ভালুকায় দশ কোটির পাওয়ার সাব স্টেশন, হরিশ্চন্দ্রপুরে পানীয় জল প্রকল্পর মতো ৪০টি প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া গাজোলে পাওয়ার সাপ্লাই হাউস, কর্মতীর্থ, কোতুয়ালির রাস্তা সম্প্রসারণ সহ ৪৫টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। ওইদিন বেলা দুটো থেকে মালদহ কলেজ অডিটোরিয়ামে প্রশাসনের কর্তাদের নিয়ে প্রশাসনিক সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/1pw0lNfMdeQ